
গাজী কুদ্দুছুর রহমান সোহাগ, বুড়িচং প্রতিনিধিঃ
কুমিল্লা জেলার বুড়িচং পৌরসভার ৪ ও ৫ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে দেশনেএী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
শনিবার ৪ ডিসেম্বর সন্ধ্যায় পূর্ণমতি মসজিদ গেট সংলগ্ন বিএনপির দলীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে
বুড়িচং উপজেলা যুবদলের যুবনেতা জগলুল হাসানের সঞ্চালনায় ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর
আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বুড়িচং সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বুড়িচং উপজেলা যুবদলের আহবায়ক জননেতা জাবেদ কাউছার সবুজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বিশিষ্ট সমাজসেবক, যুবসমাজের আইকন মো এনামুল হক, নির্বাহী সদস্য নুরুল আমিন, সদর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মুমিনুল হক খান,৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল আলম,৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাচ্চু মিয়া, ৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলী আজম মাষ্টার, বিএনপি নেতা রফিক,তৌহিদ,মাহবুল, বিলাল, শফিক, সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক সুমন ভুইয়া, সেলিম ভুইয়া, শ্রমিক দলের সভাপতি আলাউদ্দিন ভুইয়া, গিয়াস ভুইয়া সহ বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণীপেশার লোকজন উপস্থিত ছিলেন।
দোয়া ও মিলাদ মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং একই সঙ্গে দেশের শান্তি, গণতন্ত্র ও জনগণের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।দোয়া মোনাজাত পরিচালনা করেন এমদাদুল হক।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672