
কামরুজ্জামান সোয়েব, ঘাটাইল, টাংগাইল।
টাঙ্গাইলের ঘাটাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) বাদ এশা যুব ঐক্য ফাউন্ডেশনের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দলিল লেখক মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ঘাটাইল সরকারী জিবিজি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক জিএস এস.এম. সাইফুল ইসলাম লাল,পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ কামরুজ্জামান সোয়েব,বিশিষ্ট ব্যবসায়ী বায়েজিদ খানসহ আরো অনেকেই বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক সাহসী নেত্রী। আপসহীন নেতৃত্ব ও ত্যাগের রাজনীতির মাধ্যমে তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তার ইন্তেকালে দেশ একজন অভিজ্ঞ ও জনপ্রিয় রাজনৈতিক নেত্রীকে হারিয়েছে।
অনুষ্ঠান পরিচালনা করেন পৌর ছাত্র দলের সদস্য সজিব তালুকদার।
এ সময় মরহুমার রূহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন দক্ষিণ পাড়া জামে মসজিদের ইমাম।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672