
মোঃ মামুন মিয়া, শেরপুর প্রতিনিধিঃ
বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় শেরপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ৫ জানুয়ারি সোমবার দুপুরে নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সাবেক সদস্য ও চন্দ্রকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. মোকসেদুল হক শিবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নকলা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলাল।
মিলাদ মাহফিলে অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক, সাবেক ইউপি চেয়ারম্যান আহসান হাফিজ খান, চন্দ্রকোনা ইউনিয়ন বিএনপির সভাপতি শামীম ফরাজী, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক জীবন চন্দ্র দে, জেলা কৃষকদলের সদস্য শফিকুল ইসলাম সুলতান, পৌর ছাত্রদলের আহবায়ক ছানুয়ার হোসেন অভি প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তব্য শেষে প্রয়াত বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়।
ওইসময় উপজেলা বিএনপিসহ চন্দ্রকোনা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672