
গাজী কুদ্দুছুর রহমান সোহাগ, বুড়িচং প্রতিনিধি।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বুড়িচং পৌরসভার পূর্ণমতি ৪ নং ওয়ার্ডে নির্বাচন পরিচালনা কেন্দ্র কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ৫ জানুয়ারি) সন্ধ্যায় কুমিল্লা -(৫ বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের বিএনপির ধানের শীর্ষে প্রতীকের মনোনীত এমপি প্রার্থী হাজী মোঃ জসিম উদ্দিনের নির্বাচনী পরিচালনা কমিটি গঠন উপলক্ষে পূর্ণমতি মসজিদ গেট সংলগ্ন ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয়ে কেন্দ্র কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বুড়িচং সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, উপজেলা যুবদলের আহবায়ক জাবেদ কাউছার সবুজ।
বুড়িচং উপজেলা যুবদলের যুবনেতা জগলুল হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক যুবসমাজের আইকন, বিশিষ্ট সমাজসেবক মো এনামুল হক, নির্বাহী সদস্য নুরুল আমিন, বুড়িচং সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ উদ্দিন মেম্বার, সাধারণ সম্পাদক লতিফ মেম্বার, সাংগঠনিক সম্পাদক মুমিনুল হক খান, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি সম্পাদক মাজহারুল আলম, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন সাগর, ৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের সভাপতি আলী আজম মাষ্টার, বুড়িচং সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম, সুমন ভুইয়া, সেলিম ভুইয়া, ৪ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ইমরুল কায়েস, সাধারণ সম্পাদক খন্দকার নাদিম আহমেদ শাওন সহ ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672