
মোঃ রাশিদুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীর বাউফল উপজেলায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক কর্মী সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) বিকেলে বাউফল উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এ সভায় দলের অভ্যন্তরীণ বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ করার অঙ্গীকার করেন নেতা-কর্মীরা।
কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মু. মুনির হোসেন বলেন,
“বিগত বছরগুলোতে আমি আপনাদের সঙ্গে থেকে এ এলাকার মানুষের সেবায় কাজ করেছি। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদারকে মনোনয়ন দেওয়া হয়েছে। তাই আমাদের একমাত্র লক্ষ্য পটুয়াখালী-২ (বাউফল) আসনটি ধানের শীষের পক্ষে বিজয়ী করে আমাদের নেতা তারেক রহমানকে উপহার দেওয়া।”
তিনি আরও বলেন, “আগামীতেও আমি আগের মতোই নেতা-কর্মীদের সুখে-দুঃখে পাশে থাকবো।”
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বাউফল বিএনপিতে সাবেক এমপি শহিদুল আলম তালুকদার, মু. মুনির হোসেন ও ইঞ্জিনিয়ার এ. কে. এম ফারুক আহমেদ তালুকদারের নেতৃত্বে তিনটি পৃথক ধারা সক্রিয় ছিল। এ কর্মী সভার মাধ্যমে মু. মুনির হোসেন ও ইঞ্জিনিয়ার ফারুক আহমেদ তালুকদারের অনুসারীরা একত্রিত হয়ে কেন্দ্র মনোনীত প্রার্থী শহিদুল আলম তালুকদারের পক্ষে কাজ করার ঘোষণা দেন। এতে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ হয়েছে।
কর্মী সভা শেষে সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আ. জব্বার মৃধা, সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী পলাশ, উপজেলা শ্রমিক দলের সভাপতি হাসান মাহমুদ মঞ্জুসহ স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সহস্রাধিক নেতা-কর্মী।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672