
রিয়াজ রহমান জগন্নাথপুর সুনামগঞ্জ প্রতিনিধিঃ
বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শায়খ মাওলানা ফয়েজ আহমদ বলেছেন, জগন্নাথপুর ও শান্তি গন্জ উপজেলা হচ্ছে শায়খে কাতিয়া ও শায়খে গাজিনগরী,শায়েখ হবিবপুরী রহ. এর স্মৃতি বিজড়িত উলামা মাশায়েখের পূন্য ভূমি।
তাই এ ভূমিকে খেলাফতের দূর্গ হিসেবে পরিনত করে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গরীব দুঃখী মেহনতি মানুষের প্রতীক রিকশা মার্কাকে বিজয়ী করতে হবে।
বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগে মাওলানা ফয়েজ আহমদ
স্বদেশ আগমন উপলক্ষে তার সাথে এক মতবিনিময় সভায় উপরোক্ত কথা গুলো বলেন। বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর
উপজেলা সভাপতি মাওলানা আব্দুল মুনঈম শাহিন কামালী'র সভাপতিত্বে ও সেক্রেটারি মুফতি আকমল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর ও সুনামগঞ্জ ৩ আসনে রিকশা মার্কার প্রার্থী এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার সেক্রেটারি মুফতি ছালেহ আহমদ, বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা শাখার উপদেষ্টা মাওলানা সৈয়দ আমিরুল ইসলাম, জেলা সেক্রেটারি হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম,জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার, জগন্নাথপুর উপজেলা সহ সভাপতি মাওলানা নুরুজ্জামান, মাওলানা সানাওয়ার আলী, মাওলানা আব্দুল কদ্দুস, মাওলানা শামসুল হক, মাওলানা উমর ফারুক, মাওলানা আব্দুল বাসিত, পৌর শাখার সভাপতি মাওলানা রিয়াজুদ্দিন রাজু, উপজেলা যুগ্ম সম্পাদক সম্পাদক মাওলানা তারেক আহমদ সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা ফজলুর রহমান পৌর শাখার সহ সভাপতি ডা: ওয়ালিউল্লাহ প্রমুখ।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672