
মোঃ মামুন মিয়া, জেলা প্রতিনিধি শেরপুর
শেরপুরের নকলায় বেশি দামে এলপিজি বিক্রির দায়ে ডিলারদের জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানির নেতৃত্বে অভিযান পরিচালনা করে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শেরপুরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক হাসান ফেরদৌস আলম, নকলা থানা পুলিশের এসআই মোঃ আব্দুল্লাহ আল মামুন ও সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে তালুকদার এন্টারপ্রাইজের হাসান তালুকদারকে ৫ হাজার টাকা, মেসার্স হাসান এন্টারপ্রাইজের নূর মোহাম্মদকে ৮ হাজার টাকা, নিউ আরিফ মেশিনারীজের আরিফুর রহমানকে ২ হাজার টাকা, মিজা ইলেকট্রনিকস এন্ড হার্ডওয়্যারের মিজানুর রহমানকে ২ হাজার টাকা এবং মেসার্স রাইয়ান এন্টারপ্রাইজের আজাদুল হককে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
ক্যাশ মেমো এবং মেয়াদ উত্তীর্ন লাইসেন্স দিয়ে ব্যবসা পরিচালনা করা সহ অতিরিক্ত দামে গ্যাস বিক্রির মাধ্যমে বাজারে অস্থিরতা তৈরির দায়ে ভোক্তাদের জিম্মি করে মুনাফা লুফে নেওয়ার দায়ে উক্ত জরিমানা করা হয় বলে জানান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানি।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672