
মো: নুরুল ইসলাম, সদরপুর(ফরিদপুর) প্রতিনিধিঃ
০৭ জানুয়ারি,২০২৬,চন্দ্রপাড়া দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীর জামানার মোজাদ্দেদ হযরত মাওলানা শাহ সুফী সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ চন্দ্রপুরী নক্শবন্দী-মোজাদ্দেদী (রহ.) পীরের বেছালত উপলক্ষ্যে অনুষ্ঠিত ওরছে মঙ্গলবার থেকেই দরবার শরীফে আসতে থাকেন ভক্তরা। এদিন বাদ জোহর থেকে পবিত্র কোরআন মজিদ তেলাওয়াত, মিলাদুন্নবী, জিকির-আজকার ও শরীয়ত-তরীকত সম্পর্কিত ওয়াজ-মাহফিল অনুষ্ঠিত হয়। দরবার শরীফের ওলামায়ে কেরামগণ ওয়াজ-নসিহত করেন।
বুধবার বাদ ফজর রওজা জিয়ারত ও আখেরি মোনাজাতের মাধ্যমে বাৎসরিক ওরছ উদ্যাপিত হয়। দরবার শরীফের গদীনশীন পীর মোফাচ্ছেরে কোরআন হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ কামরুজ্জামান নক্শবন্দী মোজাদ্দেদী আল ওয়সী আখেরি মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে দেশসহ সারা বিশ্বের সকল মানুষ ও সৃষ্টিকুলের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করা হয়।
ওরছে দরবার শরীফে আগত ভক্তদের ইবাদত-বন্দেগির জন্য বিশাল ময়দান প্রস্তুত করা হয়। পাশাপাশি, অজুখানা, খাবার মাঠ, পাকশালা ও প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের ব্যবস্থা করা হয়। এছাড়া দরবার শরীফে আসা যানবাহনের জন্য বিশাল মাঠজুড়ে পার্কিংয়ের ব্যবস্থা করা হয়। আলোকসজ্জায় আলোকিত করা হয় পুরো দরবার শরীফ। সার্বিক নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়।
দরবার শরীফে আগত ভক্তরা জানান, আত্মশুদ্ধির মাধ্যমে আল্লাহ ও তার রাসুলের সানিধ্য পেতে প্রতিবছরই দরবারে আসেন তারা।
চন্দ্রপাড়া পাক দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত শাহ্ সুফি সৈয়দ আবুল ফজল সুলতান আহমদের ওফাতের পর তার একমাত্র পুত্র হযরত শাহ্ সুফি সৈয়দ কামরুজ্জামান নক্শবন্দী মোজাদ্দেদী আল ওয়সী দরবার শরীফের গদীনশীনের দায়িত্ব পালন করছেন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672