
মোঃ মামুন মিয়া, শেরপুর জেলা প্রতিনিধি:
স্লোগানকে সামনে রেখে কাজ করা গ্লোবাল এইড ট্রাস্ট (যুক্তরাজ্য)-এর উদ্যোগে শেরপুরে হিফজ সম্পন্নকারী হাফেজদের মাঝে সনদ ও সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৬ জানুয়ারি ২০২৬) শেরপুর জেলার হাবিবে জান্নাত মহিলা মাদ্রাসা অ্যান্ড এতিমখানা প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. এ এস এম আশরাফ মাহমুদ, চেয়ারম্যান, গ্লোবাল এইড ট্রাস্ট (ইউকে)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল এইড ট্রাস্টের কান্ট্রি ম্যানেজার আনোয়ার হোসেন ও স্থানীয় প্রতিনিধি আব্দুল আওয়াল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাবিবে জান্নাত মহিলা মাদ্রাসা অ্যান্ড এতিমখানার পরিচালক মাস্টার মনিরুজ্জামান। এছাড়াও মাদ্রাসার শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. এ এস এম আশরাফ মাহমুদ বলেন, “হিফজ শিক্ষা শুধু কোরআন মুখস্থ করার মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি একজন শিক্ষার্থীর চরিত্র গঠন, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
তিনি ভবিষ্যতেও শিক্ষা ও মানবকল্যাণমূলক কার্যক্রমে গ্লোবাল এইড ট্রাস্টের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672