
বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় আসন্ন গণভোট নির্বাচনকে সামনে রেখে ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ জনসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ভোটের গাড়ি নিয়ে নগরকান্দা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলোতে প্রচার করা হয়।
বৃহস্পতিবার সকালে উপজেলার এম এন একাডেমি মাঠে এই সচেতনতামূলক কার্যক্রমের আয়োজন করা হয়। ভোটের গাড়ির মাধ্যমে ভোটারদের ভোটাধিকার প্রয়োগ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব এবং গণভোটে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহরাজ শারবীন।
তিনি গণভোট প্রসঙ্গে বলেন, গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া। দেশের ভবিষ্যৎ নির্ধারণে প্রত্যেক নাগরিকের দায়িত্ব হচ্ছে সচেতনভাবে ভোট প্রদান করা। ভোটারদের উপস্থিতি ও সচেতন অংশগ্রহণই একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে পারে।
অনুষ্ঠানে আরো উপস্তিত ছিলেন সহকারী কমিশনার ভূমি আফরোজা হক তানিয়া, উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক বৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আয়োজকরা জানান, গণভোট উপলক্ষে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672