
মোংলা প্রতিনিধিঃ
মোংলায় ট্রেনের নিচে কাঁটা পড়ে নয়মী বিশ্বাস নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে মোংলা উপজেলার দিগরাজ বিদ্যার বাহন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নয়মী বিশ্বাস (২৫) মোংলা উপজেলার শেলাবুনিয়া গ্রামের দিনেশ বিশ্বাসের মেয়ে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে বেনাপোল মোংলা কমিউটার একটি যাত্রীবাহী ট্রেন দিগরাজ বিদ্যার বাহন এলাকার রেললাইনের ওপর দিয়ে যাওয়ার সময় ওই নারী ট্রেনের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে রেল কতৃপক্ষ ও প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যার ঘটনা বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672