
গাজী কুদ্দুছুর রহমান সোহাগ, বুড়িচং প্রতিনিধি।
খেলাধুলায় বাড়ে বল,মাদক ছেড়ে খেলতে চল এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লা জেলার বুড়িচং পৌরসভার ৪নং ওয়ার্ডের পূর্ণমতি মরহুম আবিদ আলী মৌলভী সাহেবের স্মৃতি স্মরণে পূর্ণমতি মকিম ভুইয়া বাড়ি সূর্যোদয় ক্লাব কর্তৃক আয়োজিত ডাবল এলইডি মিনি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত।
শুক্রবার (৯ জানুয়ারি ২০২৬) বিকেলে মকিম ভুইয়া বাড়ির মাঠ প্রাঙ্গণ মিনিবার ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমি ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়েছে।
মকিম ভুইয়া সূর্যোদয় ক্লাবের উপদেষ্টা মো মোজাম্মেল ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা জাসাসের সহ সভাপতি মো শামীম মিয়া।প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা জাসাসের সহ সভাপতি মো সালাউদ্দিন।
মকিম ভুইয়া ক্লাবের সভাপতি সেলিম ভুইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা জাসাসের কার্যকরী সদস্য আব্দুল মজিদ মাষ্টার, কার্যকরী সদস্য মো কামাল হোসেন, কার্যকরী সদস্য দেলোয়ার হোসেন, পূর্ণমতি দক্ষিণ পাড়া ভিক্টোরিয়ান ক্লাবের সাধারণ সম্পাদক মো রুহুল আমিন, মকিম ভুইয়া ক্লাবের সহ সভাপতি মো মাসুক ভুইয়া সহ অসংখ্য দর্শকবৃন্দ এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সেমি ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন লিজেন্ড ভয়েস একাদশ বনাম বাগানবাড়ি ফ্রেন্ডস ক্লাব।নির্ধারিত সময়ে খেলায় গোলশূন্য ড্র হলে ট্রাইবেকারে বাগানবাড়ি ফ্রেন্ডস ক্লাব জয়লাভ করে।খেলায় ম্যান আব দা ম্যচ নির্বাচিত হয়েছেন ওবায়দুল।খেলা রেফারীর দায়িত্ব পালন করেন মিরাজ খান হীরা,জাবেদ এবং হাসান।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672