
বিলাইছড়ি উপজেলা প্রতিনিধিঃ
বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে ২৯৯ নং আসনে মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের সমর্থনে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ইউনিয়ন বিএনপির সভাপতি শামশু তঞ্চঙ্গ্যার নেতৃত্বে ফারুয়া বাজার ও গোয়াইনছড়িসহ বিভিন্ন এলাকায় ঘরে ঘরে গিয়ে এই লিফলেট বিতরণ করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপি নেতা সমূল্য হেডম্যান, রিনলম পাংখোয়া, চন্দ্র তঞ্চঙ্গ্যাসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এসময় বক্তারা বলেন, নির্বাচনী প্রচারণার মূল উদ্দেশ্য হলো প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের পক্ষে জনসমর্থন তৈরি করা এবং ভোটারদের ভোটাধিকারের গুরুত্ব সম্পর্কে সচেতন করার মাধ্যমে দলের বিজয় নিশ্চিত করা; কারণ একটি সঠিক ভোটই এলাকা ও দেশের ভবিষ্যৎ নির্ধারণ করে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672