
নুরুল ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ
ডেসটিনি সোশ্যাল মিডিয়া ফোরাম ব্লু-এর উদ্যোগে ১০ জানুয়ারি ২০২৬ ইং,শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা ভ্যালি রিসোর্ট প্রাঙ্গণে এক বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের প্রধান অতিথি ছিলেন ডেসটিনি সোশ্যাল মিডিয়া ফোরাম- ব্লু এর কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব মোশাররফ হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেসটিনি সোশ্যাল মিডিয়া ফোরাম-ব্লু ফরিদপুর বিভাগের আহ্বায়ক জনাব মো. ফরহাদুল ইসলাম (ডেসটিনি ফরহাদ)।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-
জনাব আরিফুর রহমান, সাধারণ সম্পাদক, ডেসটিনি সোশ্যাল মিডিয়া ফোরাম-ব্লু (কেন্দ্রীয় কমিটি)
জনাব এম. এ. মোতালিব, সম্পাদক, দৈনিক ডেসটিনি পত্রিকা।

জনাব মিজানুর রহমান কাজী, সাংগঠনিক সম্পাদক, ডেসটিনি সোশ্যাল মিডিয়া ফোরাম-ব্লু (কেন্দ্রীয় কমিটি)
আরো উপস্থিত ছিলেন মো: রাসেল মিয়া, মোঃ শাহজাহান কবির, ঢালী আব্দুস সালাম, আব্দুর রহিম মাস্টার, রফিকুল আলম, শহিদুল ইসলাম সাগর, জয়নাল মিনা, দেবাশীষ দাস বাপ্পি, ধরানাথ রায়, মুস্তাফিজুর রহমান (রনি)সহ আরো অনেকে।
বিভাগীয় সম্মেলনের পাশাপাশি অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য শর্ট পিস ক্রিকেট খেলা ও মহিলাদের বালিশ বদল খেলাসহ বিভিন্ন ক্রীড়া ও বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসব খেলায় নারী-পুরুষ অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।
ক্রিকেট খেলার চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করেন মাদারীপুর ও গোপালগঞ্জ সম্মিলিত টিম।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সম্মেলনের পাশাপাশি বিনোদনমূলক খেলাধুলার আয়োজন সংগঠনের সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও আনন্দঘন পরিবেশ সৃষ্টি করার উদ্দেশ্যে করা হয়েছে। অনুষ্ঠান শেষে খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672