
আনিসুর রহমান সোনারগাঁ প্রতিনিধি
সোনারগাঁয়ের দ্বীনি শিক্ষার এক উজ্জ্বল বাতিঘর, বাড়িমজলিশ মোহাম্মাদিয়া হাফেজিয়া মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা হাফেজ মীর মোহাম্মদ মোবারক হোসাইন (রহ.) ইন্তেকাল করেছেন। তাঁর ইন্তেকালে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
তিনি ছিলেন একজন প্রখ্যাত আলেম, হাফেজে কুরআন ও দ্বীনি শিক্ষার নিরলস খাদেম। তাঁর প্রতিষ্ঠিত মাদ্রাসা থেকে যুগে যুগে অসংখ্য হাফেজ ও দ্বীনদার আলেম সমাজে আলো ছড়িয়েছেন। কুরআন শিক্ষা ও নৈতিক চরিত্র গঠনে তাঁর অবদান এলাকাবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।
হাফেজ মীর মোহাম্মদ মোবারক হোসাইন (রহ.) এর মৃত্যুতে স্থানীয় আলেম-ওলামা, ছাত্র-শিক্ষক, অভিভাবক ও সর্বস্তরের মানুষ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের রূহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
মরহুমের জানাজা ও দাফনের সময়সূচি পারিবারিক সূত্রে জানানো হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672