
বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের পাঁচজন নেতা তাদের দলীয় পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগদান করেছেন ।
শনিবার দুপুরে উপজেলার কোটপাড় এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এ সিদ্ধান্তের কথা জানান।
সংবাদ সম্মেলন শেষে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর ২ (নগরকান্দা - সালথা) আসনের বিএনপির মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকুর কাছে আনুষ্ঠানিক ভাবে বিএনপিতে যোগ দেন তারা।
পদত্যাগকারী নেতারা হলেন, উপজেলা কৃষক লীগের সভাপতি ও সাবেক কাইচাইল ইউপি চেয়ারম্যান জিন্নাহ সরদার, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান পান্নু, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ওহিদুজ্জামান মান্দার, সিনিয়র সহ- সভাপতি জামিউল ইসলাম জামিল ও সহ-সভাপতি বাকি মিয়া।
সংবাদ সম্মেলনে পাঁচজনই পৃথক পৃথক লিখিত বক্তব্য পাঠ করেন। তারা জানান, আমরা কোনো ধরনের চাপ বা ভয়ভীতি ছাড়াই সম্পূর্ণ স্বপ্রণোদিত হয়ে নিজ নিজ পদ থেকে পদত্যাগ করেছি। ইতোমধ্যে সংশ্লিষ্ট সংগঠনের কাছে লিখিতভাবে আমাদের পদত্যাগ পত্র জমা দেওয়া হয়েছে।
তারা আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং বিএনপির কেন্দ্রীয় নেত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু আপার রাজনৈতিক কর্মকাণ্ডে সন্তুষ্ট হয়ে আমরা বিএনপিতে যোগদান করেছি।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672