
বিলাইছড়ি প্রতিনিধি মোঃ মোজাফফার আহমেদ।
রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার ফারুয়া থানার জন্য নির্ধারিত জায়গা পরিদর্শন করেছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।

শনিবার (১০ জানুয়ারি) পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জসীম উদ্দিন চৌধুরী, পিপিএম , বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ মাসরুরুল হক, রাজস্থলী থানার অফিসার ইনচার্জ খালেদ হোসেন, ৩নং ফারুয়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা প্রমূখ উপস্থিত ছিলেন।

তিনি ফারুয়া থানার পুলিশ ক্যাম্প এর জন্য নির্ধারিত জায়গা পরিদর্শন ছাড়াও জনপ্রতিনিধি ও ঐতিহ্যবাহী নেতৃবৃন্দ , গ্রাম পুলিশ ও সাধারণ জনগণের সাথে মতাবিনিময় এর মাধ্যমে এলাকার সার্বিক পরিস্থিতিসহ নানা বিষয়ে খোঁজ খবর নেন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672