
সবুজ হোসেন, নওগাঁ:
নওগাঁয় বাংলাদেশ এক্স-ক্যাডেটস্ এসোসিয়েশন (বেকা) নওগাঁ ইউনিটের উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এক্স ও রানিং ক্যাডেটদের মাধ্যমে শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়।
রোববার (১১ জানুয়ারি) ২০২৬ বিকেল ৩টায় নওগাঁ শহরের পঞ্চ ভাই হোটেলের কনফারেন্স রুমে এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ এক্স-ক্যাডেটস্ এসোসিয়েশন (বেকা) নওগাঁ ইউনিটের সাধারণ সম্পাদক মো. মানিক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. মিজানুর রহমান।
আরো উপস্থিত ছিলেন, সাবেক সভাপতি ও কার্যনির্বাহী সদস্য নূরতাজ সোমা, সহ-সভাপতি শামীমা আক্তার, যুগ্ম সম্পাদক মিশরুল হামীদ, সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান, অর্থ সম্পাদক সজীব আহমেদ, প্রচার সম্পাদক মাহাবুব আলম শুভ, কার্যনির্বাহী সদস্য রিতু আক্তার, শারমিন আক্তার ও শিবলী সাদিক সহ সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শীত মৌসুমে অসহায় মানুষের কষ্ট লাঘবে সমাজের বিত্তবান ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর এগিয়ে আসা অত্যন্ত জরুরি। বেকা নওগাঁ ইউনিট ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
কর্মসূচি শেষে সংগঠনের সদস্যরা অসহায় ও দুস্থ মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672