
মোঃ রাশিদুল ইসলাম বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে একই সঙ্গে নবম শ্রেণির দুই শিক্ষার্থীকে বাসায় ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে তাদের এক বন্ধুর বিরুদ্ধে। শনিবার রাতে এ ঘটনায় অভিযুক্ত অনিক ও তার মায়ের বিরুদ্ধে বাউফল থানায় মামলা দায়ের হয়েছে। রবিবার (১১জানুয়ারি) ধর্ষণে সহযোগীতা করার অপরাধে অভিযুক্তের মা নুরজাহান বেগমকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (৮জানুয়ারি) সকাল ৯টার দিকে অনিক (২০) নামের এক যুবক তার একজন বান্ধবীকে জরুরি কথা বলার জন্য বাসায় ডাকেন। পরে তার বান্ধবী নিজের অপর এক সহপাঠীকে নিয়ে অনিকের বাসায় যায়। সেখানে বাসার দুইটি কক্ষে দুই বান্ধবীকেই পালাক্রমে ধর্ষণ করেন অনিক। পরে সেখানে একজন অসুস্থ্য হয়ে পড়ায় সেদিন তারা বাড়িতে ফিরতে পারেনি। অসুস্থতার ঘটনা জেনে এবিষয় অনিককে সহযোগিতা করেছেন তার মা নুরজাহান। পরে শুক্রবার রাতে বাড়িতে ফিরে অনিকের বান্ধবী পরিবারকে ঘটনা সম্পর্কে জানায়। পরে ভুক্তভোগী দুজনের পরিবার তাদের নিয়ে থানায় আসলে ভুক্তভোগীরা পুলিশকে সম্পূর্ণ ঘটনা খুলে বলেন এবং অভিযোগ দায়ের করেন।
অভিযুক্ত অনিক (২০) ঘটনার পর ঢাকায় পালিয়ে গেছেন বলে জানা গেছে। তিনি উপজেলার মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের খলিলুর রহমান ওরফে খোকনের ছেলে।
এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছিদ্দিকুর রহমান বলেন, ভিকটিম দু'জন শিক্ষার্থীর পরিবারের অভিযোগের প্রেক্ষতে বাউফল থানায় একটি মামলা দায়ের হয়েছে এবং ধর্ষণের সহযোগীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। ভিকটিমদের মেডিকেল পরীক্ষার জন্য পটুয়াখালী হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672