
রিয়াজ রহমান, জগন্নাথপুর সুনামগঞ্জ প্রতিনিধিঃ
জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কয়েসুর রহমান কয়েস এর রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১১ জানুয়ারী রবিবার রৌয়াইল বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন রৌয়াইল দারু সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ নুরুল হক। এসময় ওয়ার্ড বি এন পির সিনিয়র নেতা মোঃ বাতির মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফুজ্জামান বাদশা, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রুয়েল আহমদ রাজা,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য দিলসাদ মিয়া, বি এন পি নেতা এনামুল হক, কাবুল মিয়া, শামীম আহমেদ, ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মকবুল হোসেন, ছাত্রদল নেতা আহমেদ সালেহীন রাফি, ছাত্রদল নেতা রোহান আহমেদ, সমাজ সেবক ফজলু মিয়া, মরহুম কয়েস মিয়ার চাচা একলিমুর রহমানসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও এলাকার বিভিন্ন শ্রেনী- পেশার লোকজন উপস্থিত ছিলেন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672