
মোঃ মোজাফফার আহমেদ, বিলাইছড়ি প্রতিনিধি।
রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ভোটারদের সচেতন করতে ও গণভোট প্রদানের লক্ষ্যে বিশেষ প্রচার অভিযান পরিচালিত হয়েছে। আজ বুধবার দুপুর ১২:৩০ ঘটিকা হতে ১৩:৪০ ঘটিকা পর্যন্ত বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসনাত জাহান খাঁন-এর নেতৃত্বে উপজেলা সদরের প্রধান বাজারে এই কার্যক্রম পরিচালিত হয়। এ সময় স্থানীয় জনসাধারণের মাঝে নির্বাচনের গুরুত্ব তুলে ধরে মাইকিং করা হয় এবং লিফলেট বিতরণ করা হয়।

উক্ত প্রচারণা কার্যক্রমে উপজেলা নির্বাচন কর্মকর্তা সালেহ আহমদ ভুঁইয়া, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর গোলাম মোস্তফা এবং ১নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু সুনীল কান্তি দেওয়ান উপস্থিত ছিলেন। নির্বাচনী প্রচারণার পাশাপাশি বাজারে সাধারণ মানুষের অধিকার রক্ষায় প্রশাসনিক নজরদারি জোরদার করার বিষয়টিও গুরুত্ব পায়।

প্রচারণা শেষে একই এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় ও দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এর মধ্যে ইসহাক স্টোর, সাইফুল স্টোর এবং সুমন স্টোরকে এক হাজার টাকা করে মোট তিন হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672