
জগন্নাথপুর প্রতিনিধিঃ-
জগন্নাথপুর আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে ১০দিন ব্যাপী ভিডিপি ও টিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান রয়েছে।
গতকাল বুধবার দুপুরে প্রশিক্ষনের ৯ম দিনে আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে আয়োজিত প্রশিক্ষনে প্রধান অতিথির বক্তব্যে সিলেট রেঞ্জের উপ-মহা পরিচালক শাহ আহমেদ ফজলে রাব্বী বলেছেন প্রশিক্ষণের উদ্যেশ্য হচ্ছে তৃণমূল পর্যায়ে আনসার প্লাটুনকে সুসংগঠিত করা, দেশরক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা চেতনাকে আরও সুদৃঢ় করা।
তিনি দেশ মাতৃকার সেবায় নিজেদেরকে নিয়োজিত করতে হবে এবং নিজেকে একজন উদ্যোক্তা হিসাবে গড়ে তোলার জন্য উৎসাহ প্রদান করেন। আগামী ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে আনসার ও ভিডিপি সদস্য সদস্যদের সঠিকভাবে দায়িত্ব পালন এবং গনভোট সম্পর্কে সচেতন করার পরামর্শ দেন। জগন্নাথপুর উপজেলা
আনসার ভিডিপি কর্মকর্তা নুর ইসলাম কাগুচীর সভাপতিত্বে ও উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক আবু আহমেদ হোসাইনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সুনামগঞ্জের জেলা কমান্ডেন্ট মোঃ সুজন মিয়া। প্রশিক্ষনে উপজেলা আনসার কোম্পানি কমান্ডার রাকিবুর রহমান রাকিবসহ দলনেতা দলনেত্রী অঙ্গীভূত আনসার সদস্য এবং ১শত ১৫ জন প্রশিক্ষনার্থী সদস্য সদস্যা উপস্থিত ছিলেন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672