
বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ
সকল ধর্মে বিশ্বাসী দল হচ্ছে বিএনপি, বিএনপি যখনই ক্ষমতায় থাকে তখন সকল ধর্মের লোকই শান্তিতে ও নিরাপদে থাকে।
কথাগুলো বলেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও আসন্ন সংসদ নির্বাচনে (ফরিদপুর -২ নগরকান্দা - সালথা) আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু।
তিনি বুধবার উপজেলার পৌরসভাধীন চৌমুখা বিবেকান্দ সেবা সংঘ মন্দিরে এক ধর্মীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, মরহুম জননেতা, আমার পিতা কে এম ওবায়দুর রহমান এই মন্দিরে অনেকবার এসেছেন আপনাদের ধর্মীয় অনুষ্ঠানে। আগামী সংসদ নির্বাচনে বিএনপি জয়ী হয়ে সরকার গঠন করলে আপনাদের সকল সমস্যার সমাধান করা হবে, তাই নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার জন্য সকলের কাছে অনুরোধ জানাচ্ছি।
এসময় আরো উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও লস্করদিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সহ- সাধারণ সম্পাদক জাজরিস মাতুব্বর, বদিউজ্জামাল তারা, জেলা যুবদলের সহ- সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন হেলাল, তৈয়াবুর রহমান মাসুদ, শ্রমিক দলের সভাপতি মাসুদুর রহমান মাসুদ, জাতীয়তাবাদী দল পুঁজা উদযাপন ফ্রন্টের সভাপতি ডাঃ রনদা প্রসাদ সরকার, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাহা, মন্দির কমিটির সভাপতি হরিহর সাহা, সাধারণ সম্পাদক সমীর কুমার ভৌমিক, উৎপল কুমার সাহা, সুব্রত কুমার সাহা, মহাদেব সাহা, সাগর সাহা, শ্রীবাস সাহাসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672