
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির এক প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, উসকানিমূলক বক্তব্য প্রদান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা–কর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে বাউফল উপজেলা জামায়াতে ইসলামী।
বুধবার (১৫ জানুয়ারি) সকাল ১১টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাউফল উপজেলা কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক অধ্যাপক খালিদুর রহমান। তিনি অভিযোগ করেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রভাবিত করার উদ্দেশ্যে বিএনপির এক প্রার্থী ও তার সমর্থকেরা ধারাবাহিকভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে চলেছেন। একই সঙ্গে উসকানিমূলক বক্তব্যের মাধ্যমে এলাকায় অস্থিরতা ও উত্তেজনা সৃষ্টির অপচেষ্টা করা হচ্ছে।
তিনি আরও বলেন, সম্প্রতি জামায়াতে ইসলামীর শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতা–কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে, যা গণতান্ত্রিক রাজনীতির জন্য চরম হুমকিস্বরূপ। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত নেতারা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে। কিন্তু বারবার নেতা–কর্মীদের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন ও রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা প্রদান করা হলে তা গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশকে মারাত্মকভাবে ব্যাহত করবে। তারা অবিলম্বে এ ধরনের হামলা বন্ধের পাশাপাশি নিরপেক্ষ প্রশাসনের মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাউফল উপজেলা জামায়াতে ইসলামের আমীর মাওলানা ইসাহাক, নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, আইন উপদেষ্টা অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পটুয়াখালী জেলা সভাপতি রাকিবুল ইসলাম নূর, বাউফল উপজেলা ছাত্রশিবির সভাপতি লিমন হোসেনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীরা।
সংবাদ সম্মেলন থেকে নির্বাচন কমিশন, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয়।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672