
নাজমুল আদনান টাঙ্গাইল জেলা প্রতিনিধি
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় কাগজ পত্র বিহীন মোটরসাইকেল আটক অব্যাহত রয়েছে।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে (১৫ জানুয়ারী) থেকে এ অভিযান শুরু হয়।
থানা সুত্রে জানা যায়, ঘাটাইল পৌর এলাকা কলেজ মোড় চত্বর, থানা মোড়, ধলাপাড়া ইউনিয়নের শহরগোপিনপুর, দেউলাবাড়ী ইউনিয়নের পোড়াবাড়ি, অভিযান পরিচালনা অব্যাহত।
চলতি মাস থেকে ফিটনেসবিহীন,রেজিষ্ট্রেশন, হেলমেট, ড্রাইভিং লাইসেন্স বিহীন ১০৫টি মোটর সাইকেল আটক করা হয়েছে। শতাধিক মামলা রুজু করা হয়েছে।
কাগজপত্রবিহীন মোটরসাইকেল আটক অভিযান বিষয়ে ঘাটাইল থানা অফিসার্স ইনচার্জ(ওসি) মোকছেদুর রহমান জানান আমাদের উপর থেকে নির্দেশনা অনুযায়ী কাজ করছি। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ অভিযান চলমান থাকবে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672