
প্রধান শিক্ষক, লেখক, বিশিষ্ট শিক্ষাবিদ
পূর্ণমতি মনসুর আহমেদ উচ্চ বিদ্যালয়।
বুড়িচং, কুমিল্লা
সম্প্রতি যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশসহ ৩৮টি দেশের নাগরিকদের জন্য কঠোর ‘ভিসা বন্ড’ (Visa Bond) নীতি কার্যকর করতে যাচ্ছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এই বিষয়ে বিস্তারিত একটি প্রতিবেদন লিখেছেন কুমিল্লা জেলার
বুড়িচং পৌরসভার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পূর্ণমতি মনসুর আহমেদ উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক,লেখক, শিক্ষাবিদ জনাব আরিফ কাউছার রহমান শাহীন।
ভিসা বন্ড বা বন্ড ভিসা যা-ই বলিনা কেন ঘটনা কিন্তু এক টা ই। শুধু আগে পিছে লেখা। মার্কিন যুক্তরাষ্ট্র প্রায় ৩৮ দেশের জন্য বন্ড ভিসা চালু করতে যাচ্ছে। অবশ্য ইহার পিছনে অনেক কারণ নিহিত থাকতে পারে। আর কারণ থাক বা না থাক, একটি দেশ তার দেশের ভবিষ্যৎ নির্ধারণ করার ক্ষমতা রাখে। মার্কিন যুক্তরাষ্ট্রের হোম ল্যান্ড সিকিউরিটি সার্ভিস এর এক তথ্যে জানা যায় যে, ২০০০০ সালে ৩৩%, ২০০২ সালে ৪১%,২০১৪ সালে ৪২ পার্সেন্ট ভ্রমণকারী ওভারস্টে করেছেন এবং ইহা এখনও চলমান।
এই স্রোত ঠেকানোর জন্যই হয়তো, যারা আমেরিকা ভ্রমণ করতে ইচ্ছুক তাদেরকে ৫০০০ ডলার থেকে ১৫০০০ ডলার পর্যন্ত জামানত হিসেবে দিতে হবে। তাছাড়া ইহার আরেকটি কারণ থাকতে পারে, যুক্তরাষ্ট্রের ঋণের পরিমাণ প্রায় ৩৮ ট্রিলিয়ন ১৯ বিলিয়ন ৮১৩ মিলিয়ন ডলার অর্থাৎ প্রতিটি মার্কিনীকে ১ লাখ ১১০০০ ডলার ঋণের বোঝা মাথায় নিয়ে ঘুরতে হচ্ছে। এখন ভ্রমণকারীদের কাছ থেকে যদি মোট অংকের ডলার জামানত হিসেবে রাখা হয়, তাহলে হয়তো তাদের অর্থনৈতিক অবস্থা কিছুটা উন্নতি হতে পারে। তাছাড়া অবৈধ অধিবাসীদের বোঝা আর বহন করতে হবে না। আমরা দূর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে প্যারাডাইস মনে করলও এদের অর্থনৈতিক অবস্থা কিছুটা নাজুক বৈ কি!! অনেক শ্রমিককে দেখা যায় প্রতিদিন সকালে রাস্তায় কাজের সন্ধানে দাঁড়িয়ে থাকেতে, যেমনটা দেখা যায় আমাদের কুমিল্লার কান্দির পাড়ে। আমার এক আত্মীয় নিজেও এই কথাটি আমার সাথে অত্যন্ত সরল ভাবে বলেছেন। সুতরাং দেশ বাঁচাতে বিভিন্ন কৌশল গ্রহণ করার অধিকার সকলেরই আছে।
এখন আবার নতুন করে শোনা যাচ্ছে বাংলাদেশে সহ ৭৫ টি দেশের জন্য ইউ এস এর ভিসাও অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হচ্ছে।এবং এই দেশ গুলির বেশিরভাগই গরিব এবং রাজনৈতিক অস্থিরতা বিরাজমান । অবাক বিষয় হল এই তালিকা থেকে থাইল্যান্ডের মতো দেশ-ও রেহাই পায়নি। আমাদের প্রধান উপদেষ্টা যখন ক্ষমতার মসনদে বসেছিলেন, আমরা ভেবেছিলাম উনার সাথে ধহরম মহরম সম্পর্ক, এখন প্রশ্ন আমাদের ব্যাপারে আমেরিকার এই অবস্থা কেন? যখন বন্ড ভিসা ঘোষণা করা হলো, আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেছিলেন সবকিছু ঠিক হয়ে যাবে, আলোচনা চলছে ; কোথায় আর কি হলো!!! নতুন খর্গ গর্দানের উপর ঝুলছে!!
শুধু তাই নয়, public charge আইন অনুযায়ী যদি মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কেহ লেখালেখি করেন ,তাকেও ভিসা দেওয়া হবে না। তাছাড়া ভিসা দেওয়া হলেও যদি কাউকে মনে করা হয় যে, তিনি আমেরিকায় থাকলে আমেরিকার অর্থনীতির উপর বোঝা হবেন, তাকেও ভিসা দেওয়া হবে না আর ভিসা দিলেও তা বাতিল করা হবে।
ভারতের সাথে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কের টানা পূরণ চলছে, ভারতের উপর ৫০০% শুল্ক আরোপ করার চিন্তা করলেও, এই তালিকায় তাদের নাম নেই। এখন প্রশ্ন ভারত আমাদের প্রতিবেশী দেশ, আমাদের উপর এই আইন কেন প্রয়োগ করা হবে? ইহা কি কূটনৈতিক ব্যর্থতা না অন্য কিছু???
আসলে কারণ যা-ই থাক, ভিসা বন্ড বা বন্ড ভিসা নিয়ে আমাদেরকে ভাবতে হতো না, পেতে হতোনা আন্তর্জাতিক লজ্জা খাঁটি বাংলায় সরম! আমরা যদি দেশটাকে ভালবেসে দুর্নীতি পরিহার করে, সুশাসন বাস্তবায়ন করতে পারতাম, পৃথিবীর কোন আইন- ই আমাদেরকে থামিয়ে রাখতে পারতো না। কারণ আমাদের সবচেয়ে বড় সম্পদ, মানব সম্পদ। এই মানব সম্পদকে যদি বাস্তবিক অর্থেই সম্পদ হিসেবে রূপান্তর করা যেত ; তাহলে আমাদেরকে ঠেকায় কে? তাই আত্মসম্মান বাঁচাতে হলেও শিক্ষা দীক্ষা, শিল্প সাহিত্যে এগিয়ে যেতে হবে। শুধু জাতীয় পতাকা, ভূখণ্ড , জনসংখ্যা বা সার্বভৌমত্ব থাকলেই, আধুনিক যুগে স্বাধীনতার স্বাদ পাওয়া যায় না।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672