
রাহাত শরীফ, গোপালপুর উপজেলা প্রতিনিধি (টাঙ্গাইল)
গোপালপুরে বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দল থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদানকারীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬) সকাল ১০টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী, গোপালপুর উপজেলা শাখার কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও জেলা সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবির।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল থেকে আগত নেতাকর্মীরা আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন। এ সময় অতিথিরা নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেন এবং সংগঠনের আদর্শ ও লক্ষ্য তুলে ধরে বক্তব্য রাখেন।
আয়োজনে ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী, গোপালপুর উপজেলা শাখা।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672