
পঞ্চগড় জেলা প্রতিনিধি মো আরিফুল ইসলাম ইরান
উত্তরের জেলা পঞ্চগড়ে নতুন নেতৃত্ব নির্মাণ এবং জেলার উন্নয়নে তরুণদের ভাবনা ও প্রস্তাবনা সংকলনের উদ্দেশ্যে দুইদিন ব্যাপি ইউথ পারলামেন্ট পঞ্চগড় ১ বিতর্ক উৎসব শুরু হয়েছে। সংসদীয় আসন পঞ্চগড় ১ এর আটোয়ারী, পঞ্চগড় সদর, এবং তেঁতুলিয়া উপজেলার প্রায় ২৫০ জন বিতার্কিক এই উৎসবে যোগদান করেছেন। তারা বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড এর প্রতিনিধিত্ব করছেন। সংসদীয় এই বিতর্কে প্রধানমন্ত্রী হিসেবে অংশ নিচ্ছেন মনিরুজ্জামান প্রত্যাশা এবং বিরোধীদলিয় নেতা হিসেবে অংশ নিচ্ছেন জুই আক্তার। স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন আহসানিয়া মিশন ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির প্রভাষক আশরাফুল ইসলাম রনি। ডেপুটি স্পিকার হিসেবে আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেসা হল ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি শারমিন সুলতানা নিশি । শুক্রবার সকালে উৎসবের উদ্বোধন করেন সাবেক মহিলা সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য রিনা পারভীন।
জানাগেছে পঞ্চগড় ১ আসনের বিএনপি প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরের উদ্দিপনা এবং সহযোগীতায় এই উৎসব আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানের মাধ্যমে তিনি তরুণদের মতামত ও প্রস্তাবনা সংকলন করে পরবর্তি পদক্ষেপ গ্রহণ করবেন। সারাদিনব্যাপি এই উৎসব অনুষ্ঠিত হবে। আগামীকাল বিকেলে ইউথ পারলামেন্ট পঞ্চগড় ১ শেষ হবে বলে জানিয়েছে আয়োজক কতৃপক্ষ। এই আয়োজনটির পৃষ্ঠপোষকতা ও সার্বিক সহযোগিতায় রয়েছে পঞ্চগড় পাইওনিয়ারস। নলেজ পার্টনার হিসেবে থাকছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি এবং ভলান্টিয়ার পার্টনার হিসেবে থাকছে ক্রিয়েটিভ সাইন্স অলিম্পিয়াড বাংলাদেশ।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672