
নুরুল ইসলাম সদরপুর উপজেলা(ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সদরপুর উপজেলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১৯ জানুয়ারী) বিকেল ৩টার সময় উপজেলার কলেজ মোড়ে জার্মান প্রবাসী জালালুদ্দিন রুমীর বাড়িতে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিল অনুষ্ঠানে জালালুদ্দীন রুমীর সভাপতিত্বে ছাত্রদল নেতা নাজমুল কবিরের সঞ্চালনায় প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী ও জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সাধারন সম্পাদক শহীদুল ইসলাম খান বাবুল।
প্রধান অতিথীর বক্তব্যে শহিদুল ইসলাম খান বাবুল বলেন,বেগম খালেদা জিয়া ছিলেন আপোষহীন নেত্রী। স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কোনদিন আপোষ করেন নাই। সারা জীবন অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেছে,গনতন্ত্র প্রতিষ্ঠা,মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠায় লড়াই সংগ্রাম করেছে।
আজ তিনি আমাদের মাঝে নেই, কিন্ত তার নীতি আদর্শ আমাদের মাঝে রেখে গেছেন। সেই নীতি আদর্শ নিয়ে আমরা আগামীর বাংলাদেশ গড়তে চাই।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন,জাতীয়তাবাদী কৃষকদলের ঢাকা মহানগর উত্তরের যুগ্ন আহবায়ক শফিকুর রহমান মিঠু, ফরিদপুর জেলা কৃষকদলের সদস্যসচিব মোরাদ হোসেন মুরাদ,জেলা ছাত্রদল সভাপতি আফজাল হোসেন অনু, সদরপুর উপজেলা বিএনপির আহবায়ক কাজী বদরুতজ্জামান, সদস্যসচিব তরিকুল ইসলাম কবির মোল্যা, সাবেক সাংগঠনিক সম্পাদক বাহালুল মাতুব্বর, যুবদল নেতা খন্দকার মনিরুল হক,যুবদল নেতা মোল্যা সোহেল, যুবদল নেতা মোতালেব পেয়াদা,ছাত্রদল নেতা মিজানুর রহমান সিনহা সহ বিএনপি ও অংগসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।