
নুরুল ইসলাম, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়ার নেতৃত্বে সদরপুর থানা পুলিশের সহযোগিতায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) বিকাল ৩টা থেকে ৬টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত অভিযানে আইন লঙ্ঘনের দায়ে আম্মাজান বেকারীকে ১০ হাজার টাকা, দোলা সুইটসকে ৫ হাজার টাকা, বিসমিল্লাহ বেকারীকে ১৫ হাজার টাকা ও এমএস বেকারীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এতে মোট ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সংশ্লিষ্টরা জানান, ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।