
আলফাডাঙ্গা প্রতিনিধিঃ
ফরিদপুরের আলফাডাঙ্গায় শতকোটি টাকা মূল্যের একটি মূল্যবান কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে র্যাব-১০ এর একটি চৌকস টিম। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মূর্তিসহ একজনকে আটক করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, আজ রবিবার (১৮ জানুয়ারি) বিকালে আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বুড়াইচ মধ্যপাড়া নিবাসী আকবার মোল্লার ছেলে সাদ্দাম মোল্লার বাড়ির দক্ষিণ পাশের একটি পুকুর থেকে প্রায় ১২৫ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়।
এ সময় মূর্তির সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে সাদ্দাম মোল্লাকে আটক করে র্যাব। পরে তাকে আলফাডাঙ্গা থানার হেফাজতে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672