
মোঃ মোজাফফার আহমেদ, বিলাইছড়ি প্রতিনিধি।
আজ সোমবার (১৯ জানুয়ারি) বিকেল ৩টায় বিলাইছড়ি উপজেলা বিএনপি কার্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীরোত্তম)-এর ৯০তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা শহীদ জিয়ার আদর্শ ও দেশের প্রতি তাঁর অসামান্য অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিলাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আঃ সালাম ফকির। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাফর আহমেদ এবং উপজেলা যুবদলের সভাপতি মোঃ রেজাউল করিম রনি। এছাড়াও অনুষ্ঠানে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।
আলোচনা সভা শেষে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিলাইছড়ি বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ শিব্বির আহমেদ এবং মসজিদের মুয়াজ্জিন সাহেব। মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672