
গাজী কদ্দুছুর রহমান সোহাগ, বুড়িচং প্রতিনিধিঃ
আগামী এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বুড়িচং পৌরসভার ৪ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নির্বাচনের কার্যক্রম পরিচালনা জন্য পূর্ণমতি ৪ নং ওয়ার্ড বিএনপির প্রধান কার্যালয় আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষায় দিন রাত পরিশ্রম করছেন সংগঠনের নেতাকর্মীরা।
বুড়িচং সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বুড়িচং উপজেলা যুবদলের আহবায়ক জাবেদ কাউছার সবুজ চেয়ারম্যানের পরামর্শক্রমে পূর্ণমতি ৪ নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার শাওন,ওয়ার্ড যুবদলের সহ -সভাপতি এমরান গাজী,সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, শ্রমিক দলের সভাপতি জহির হোসেনের পরিচালনায় এই অফিস থেকে যে কোনো বিষয়ে দলীয় নেতাকর্মীরা পরামর্শ ও সহায়তা পাবেন।
দলীয় সূত্রে জানা গেছে, এই অফিসে সকল সংগঠনের নেতা কর্মীদের বসার ব্যবস্থা রাখা হয়েছে।আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ৫ ( বুড়িচং - ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন হাজী জসিম উদ্দিন জসিম। নেতাকর্মীরা জানিয়েছেন আগামী ১২ ফেব্রুয়ারি হাজী জসিম উদ্দিন কে বিপুল ভোটে জয়যুক্ত করতে চান।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672