
রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়িয়ে প্রকাশিত মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চরকাঁকড়া ইউনিয়ন শাখা।
মঙ্গলবার দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী কোম্পানীগঞ্জ উপজেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মো. কাউছার।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মাওলানা আবদুল্লাহ আল মামুন, চরকাঁকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহ-সেক্রেটারি মিজানুর রহমান, জেলা ছাত্র শিবিরের সাহিত্য সম্পাদক ওয়াজকুরনী সোহেল, চরকাঁকড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি গাজী সরফুদ্দিন সৌরভসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
লিখিত বক্তব্যে মো. কাউছার বলেন, বিগত ১৮ জানুয়ারি কোম্পানীগঞ্জ থানায় তার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে উল্লেখ করা হয়েছে, তিনি নাকি এক বৃদ্ধ নারীকে কম্বল দেওয়ার কথা বলে ঘরে ডেকে এনে শ্লীলতাহানি করেছেন। তিনি দাবি করেন, এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।
তিনি আরও বলেন, “একটি কুচক্রী মহল রাজনৈতিক উদ্দেশ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং আমার ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ন করার লক্ষ্যে পরিকল্পিতভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। আমার সঙ্গে কোনো বৃদ্ধ নারীর কোনো ধরনের যোগাযোগ ছিল না এবং এলাকায় কোনো কম্বল বিতরণের কর্মসূচিও অনুষ্ঠিত হয়নি।”
মো. কাউছার বলেন, “এসব অপপ্রচার সম্পূর্ণ সাজানো ও উদ্দেশ্যপ্রণোদিত। আমরা চাই প্রশাসন নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করুক এবং এ ধরনের অপপ্রচার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক।”
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ আরও জানান, অভিযোগে যাদের সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছে, তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান—নিজেদের অজান্তেই তাদের নাম সাক্ষী হিসেবে ব্যবহার করা হয়েছে।
এ সময় বক্তারা বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়িয়ে প্রকাশিত মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং বিষয়টি তদন্ত করে সত্য উদঘাটনের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672