
মহিবউল্লাহ কিরন,বরগুনা জেলা প্রতিনিধিঃ
বরগুনার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশের যৌথ উদ্যোগে পরিচালিত হয়েছে বিশেষ চেকপোস্ট অভিযান।
মঙ্গলবার (২০জানুয়ারী ২০২৬) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলা সদরের লাকুরতলা মোড় সংলগ্ন সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বাংলাদেশ নৌবাহিনীর বরগুনা কন্টিনজেন্ট এর লেফটেন্যান্ট আসিফ মোস্তফা মুন বিএন (পি নং ৩৫০২) এর নেতৃত্বে নৌবাহিনীর ০৭সদস্যের একটি সেকশন এবং বরগুনা থানা ট্রাফিক পুলিশের ০২জন সদস্য অংশগ্রহণ করেন।
চেকপোস্ট অভিযানে বিভিন্ন যানবাহনের কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স, হেলমেট ব্যবহারসহ সড়কে আইন মেনে চলার বিষয়গুলো সতর্কভাবে পরীক্ষা করা হয়। পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তিদের দেহ তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়।
অভিযানকালে মোট ৪৫টি মোটরসাইকেল, ৪টি বাস, ৩টি প্রাইভেটকার, ৪টি ট্রাক, ৩টি মাইক্রো গাড়ির কাগজপত্র ও তল্লাশি করা হয় এবং ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ১টি বাস ও ৪টি মোটরসাইকেল এর মামলার বিপরীতে মোট ২০হাজার ৫০০টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান শেষে লেফটেন্যান্ট আসিফ মোস্তফা মুন জানান, সড়কে চালকদের সচেতনতা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমন কার্যক্রমকে আরও জোরদার করা। আইনশৃঙ্খলা রক্ষায় আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672