
মনির হোসেন, মোংলা প্রতিনিধিঃ
গোপন সংবাদের ভিত্তিতে মোংলা পৌর শহরের মাদরাসা রোডের একটি বাড়িতে অভিযান পরিচালনা করে ১৮ বোতল বিদেশি মদ, ২ পিস ইয়াবা ও নগদ ৪২ হাজার টাকাসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে নৌবাহিনী ও পুলিশ।
আটক মাদক কারবারির নাম সাফিয়া বেগম (৫৬)। তিনি মাদরাসা রোডের বাসিন্দা আব্দুর রহিমের স্ত্রী।
২১ জানুয়ারি বুধবার সকালে এতথ্য নিশ্চিত করেন মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২১ জানুয়ারী বুধবার রাত ১২টা ৩০ মিনিটে বাংলাদেশ নৌবাহিনী মোংলা কন্টিনজেন্ট ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী মোংলা পৌর শহরের মাদরাসা রোড এলাকার একটি বাড়িতে তল্লাশি করে ১৮ বোতল বিদেশি মদ ও ২টি ইয়াবা ও নগদ ৪২ হাজার টাকা ও ইয়াবা সেবনের সরঞ্জাম সহ সাফিয়া বেগমকে আটক করা হয়।
এ ব্যাপারে মোংলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুুতি চলছে। মামলা দায়ের শেষে সকালে তাকে বাগেরহাট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলে জানায় থানার এ কর্মকর্তা।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672