
রিয়াজ রহমান, জগন্নাথপুর সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল গ্রামে মনু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে গরীব অসহায়দের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
মঙ্গলবার ২০জানুয়ারী শীতবস্ত্র বিতরণকালে রৌয়াইল গ্রামের বিশিষ্ট মুরুব্বি সজ্জাদুর রহমানের সভাপতিত্বে, এবং সমাজসেবী আশরাফুজ্জামান বাদশার পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মনু মিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রবাসী আবিদুল ইসলাম আরজুর ছোট ভাই হাসান আহমেদ, বক্তব্য রাখেন তরুণ সমাজ সেবক রুয়েল আহমদ রাজা, বাবুল দাস, মকবুল হোসেন প্রমূখ। শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে ইউ/পি সদস্য টিপু সুলতান, সমাজ সেবক মোঃ নুর মিয়া, শামীম আহমেদ, কাবুল মিয়া, আহমেদ সালেহীন রাফি, রোহান আহমেদসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। শীতবস্ত্র বিতরণ শেষে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আবিদুল ইসলাম আরজুর পিতা- মাতার জন্য দোয়া কামনা করা হয়।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672