
কামরুজ্জামান সোয়েব, ঘাটাইল (টাংগাইল)
টাঙ্গাইলের ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এর ‘আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারী) দিনব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙ্গনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ও বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করেন ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাঃ হোসাইন আল মোরশেদ এনডিসি।

অনুষ্ঠানে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল ইমাদ উদ্দিন আহমেদ, এসপিপি, পিএসসি ও বেগম সেগুফতা ফেরদৌস এবং পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যবৃন্দ, শহীদ সালাহউদ্দিন সেনানিবাসের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, ঘাটাইল উপজেলা পরিষদের অফিসারবৃন্দ, বিভিন্ন স্কুল ও কলেজের প্রধানসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

ক্রীড়া প্রতিযোগিতা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে জাঁকজমকপূর্ণ কুচকাওয়াজ ও মনোজ্ঞ থিম ডিসপ্লে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি তাঁর বক্তব্যে প্রতিষ্ঠানের উপজেলা ও জেলা পর্যায়ের সাফল্যের প্রশংসা করেন এবং এর ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি শিক্ষার্থীদেরকে নৈতিক চরিত্র গঠনসহ দেশপ্রেমিক, আদর্শ, সৎ ও যোগ্য নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হয়ে সুন্দর সুখী বাংলাদেশ গড়ার অভিপ্রায় ব্যক্ত করেন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672