
মোঃ রাশিদুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-২ (বাউফল) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকাল ৩টায় কালাইয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে কালাইয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক গাজী মোঃ গিয়াসউদ্দিন সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ শহিদুল আলম তালুকদার।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবর রহমান টোটন, বিএনপি নেত্রী সালমা আলম লিলি এবং কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটু।
এছাড়াও বক্তব্য দেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি গাজী আসফাকুর রহমান বিপ্লব, বাউফল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোহাম্মদ তসলিম তালুকদার, উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, সায়মূল আহম্মেদ লেলিন, বাউফল পৌর বিএনপির সভাপতি মোঃশাহজাহান হাওলাদার,সাধারণ সম্পাদক মিজানুর রহমান খোকনসহ দলের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
জনসভায় কালাইয়া ইউনিয়নসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ জনগণ মিছিল সহকারে অংশগ্রহণ করেন। মাঠজুড়ে বিপুল জনসমাগমে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বক্তারা তাদের বক্তব্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে আরও সংগঠিত করার আহ্বান জানান এবং জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
জনসভা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672