
গাজী কুদ্দুছুর রহমান সোহাগ, বুড়িচং প্রতিনিধি।
দৈহিক ও মানসিক সুস্থতা এবং সুস্থ জাতি গঠনে খেলাধুলার বিকল্প নেই বলে জানিয়েছেন মো এনামুল হক।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে বুড়িচং পৌরসভার ৪ নং ওয়ার্ডের পূর্ণমতি উওরপাড়া বড় মসজিদ সংলগ্ন মাঠে গ্রামীন হেলদি চাইল্ড স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত অনূর্ধ্ব ১৩ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে বুড়িচং উপজেলা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো এনামুল হক সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
মো মাসুম মিয়াজী সঞ্চালনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আবু ইসালম, প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন পূর্ণমতি মনসুর আহমেদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি সভাপতি সাংবাদিক গিয়াস উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম,৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাচ্চু মিয়া, ৪ নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি সাদেক মিয়া, বিএনপি নেতা শাহজাহান, ৪ নং ওয়ার্ড যুবদলের সভাপতি নাজির হোসেন, সাধারণ সম্পাদক ওয়াসিম, গ্রামীন হেলদি চাইল্ড স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা জবলুল হাসান,বুড়িচং সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক সুমন ভুইয়া, বুড়িচং উপজেলা জাসাসের সহ সভাপতি দেলোয়ার, শ্রমিক দলের সভাপতি আলাউদ্দিন ভুইয়া, ৪ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ইমরুল কায়েস, সহ অসংখ্য দর্শক এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফাইনাল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করেন নোয়াপাড়া একাদশ বনাম বন্ধুরবাড়ি একাদশ। নির্ধারিত সময় গোলশূন্য ড্র হলে ট্রাইবেকারে বিজয় লাভ করে নোয়াপাড়া একাদশ। খেলার রেফারি দায়িত্ব পালন করেন জসিম, তুহিন,ফজলে রাব্বি। পরে বিজয়দের মাঝে অতিথিবৃন্দরা চ্যাম্পিয়ন ও রানার ট্রফি বিতরণ করেন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672