
বিলাইছড়ি প্রতিনিধি।
আগামী মঙ্গলবার (২৭ জানুয়ারি) ২৯৯নং আসনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের আগমন উপলক্ষে বিলাইছড়ির ২নং কেংড়াছড়ি ইউনিয়নে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) বাদ মাগরিব কেংড়াছড়ি বাজারে ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ কবির হোসেনের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আঃ বারেক খাঁন। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম সরদার, সহ-সভাপতি মোঃ আবুল হাসেম, উপদেষ্টা মোঃ কেরামত আলী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ শহীদুল ইসলাম, উপজেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক মোঃ মতিয়ার রহমান এবং উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ আলম।
বক্তারা বলেন, অ্যাডভোকেট দীপেন দেওয়ানের আগমনকে ঘিরে স্থানীয় পাহাড়ি-বাঙালি ও সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সভাপতির বক্তব্যে মোঃ কবির হোসেন ২৭ তারিখের কর্মসূচি সফল করতে দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে অংশগ্রহণের বিশেষ অনুরোধ জানান। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা কামালের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ নিজাম উদ্দিন, যুবদল সভাপতি মোঃ মনির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মোবারক খাঁন, মহিলা দলের সভাপতি মিস রিক্তা বেগম ও সাধারণ সম্পাদক মিস ফিরোজা বেগম। সভা থেকে প্রার্থীকে স্বাগত জানাতে সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ জনগণকে রাজপথে থাকার উদাত্ত আহ্বান জানানো হয়।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672