
স্টাফ রিপোর্টার শাহাদাৎ হোসেন
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নওপাড়া এলাকায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ৩০ জন লোক আহত হয়েছে ।
শনিবার বেলা এগারটার সময় ফরিদপুর-বরিশাল মহাসড়কের নওপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হল, ট্রাক চালক রাশেদ শেখ (২৮) ও ট্রাকের হেলপার নবীন শেখ(২২)। তাদের দুজন'ই বাড়ি ফরিদপুর জেলার ধলার মোড় এলাকার বাসিন্দা।
ভাঙ্গা হাইওয়ে পুলিশের এস,আই মামুন জানান, ভাঙ্গা পৌর সদর নওপাড়া এলাকায় ফরিদপুর গামী একটি বাস ও ভাঙ্গাগামী ইট ভর্তি একটা ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। ভাঙ্গা হাসপাতালে ২৪ জন আহত রোগী চিকিৎসা নিয়েছে। তার মধ্যে আট জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে।
সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘন্টাব্যাপী উদ্ধার অভিযান চালিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এসময় মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার যানজট সৃষ্টি হয়। দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাকটি সড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছ।
ট্রাকের হেলপার জানায়, আজ ভোরে আমরা ট্রাকে ইট লোড করে বসে থাকি। ট্রাকের চালক আসেন নাই। পরে আমরা হেলপার দিয়ে ট্রাক চালিয়ে ইট আনলোড করতে ভাঙ্গায় এসে দুর্ঘটনার কবলে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672