
বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের শিরগ্রাম বাজারে এনজিও পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি) এর ৩০৯ তম শাখার উদ্বোধন ও ঋণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে পপি কার্যালয়ে ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানা ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর রশীদ শরীফ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পপি ফরিদপুর অঞ্চলের রিজিওনাল প্রোগ্রাম ম্যানেজার মোঃ নবী হোসেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপির প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ রুহুল আমিন, শিরগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরীফ মুহাম্মাদ মঈনুল আলম, বিশিষ্ট সমাজসেবক ও ব্যাবসায়ী মোঃ লিটন মোল্যা, শাখা ব্যাবস্থাপক বিনয় কুমার সিংহ, পপির সাতৈর বাজার জোনের সহকারী প্রোগ্রাম ম্যানেজার মোঃ কামরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ঋণগ্রহীতারা।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শিরগ্রাম বাজার মসজিদের ইমাম মোঃ ইউসুফ বিল্লাহ্।
উদ্বোধনের দিনে ৮ জন ঋণগ্রহীতাদের মাঝে ৫০ হাজার টাকা করে মোট ৪ লাখ টাকা ক্ষুদ্রঋণ হিসেবে বিতরণ করা হয়।
ঋণগ্রহীতা শিউলী বলেন, আমি ৫০ হাজার টাকা ঋণ নিয়েছি। এই টাকা দিয়ে আমি ক্ষুদ্র ব্যবসা করবো। টাকাটা পেয়ে আমার অনেক উপকার হয়েছে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672