
মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজার উত্তর প্রতিনিধিঃ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার -১ ( চকরিয়া-পেকুয়া) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি তথা দেশের মানুষ বিশ্বাস করে আগামীর ১২ ফেব্রুয়ারীর নির্বাচন বাংলাদেশের বাক- বদলের নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র, গণমাধ্যম ছাড়াও দীর্ঘদিনের অপশাসন থেকে জাতি মুক্ত পাবে, দেশে সুশাসন ফিরে আসবে। ইনশাআল্লাহ - জনগণের রায়ে বিএনপি ক্ষমতায় এসে উন্নয়নের ৩১ দফার মাধ্যমে ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাতকে কর্মের হাতে পরিণত করা হবে।
আজ সোমবার ( ২৬ জানুয়ারি) বিকেলে কক্সবাজারের চকরিয়ার খুটাখালীতে কিশলয় আদর্শ শিক্ষা নিকেতন মাঠে ধানের শীষ প্রতীকের বিশাল নির্বাচনী জনসভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, পতিত ফ্যাসিবাদের রাণী শেখ হাসিনা আমাকে গুম করে হত্যা করতে চেয়েছিল। পরবর্তীতে একটি দেশে পাচার করে দিয়েছিল। আল্লাহর ইচ্ছায় আপনাদের দোয়া ও ভালোবাসায় হাসিনার মৃত্যুকুপ থেকে ফিরে এসেছি। কিন্তু বিধি বাম তীব্রছাত্র- জনতার জনরোষে পড়ে ভারতের মাল শেখ হাসিনা হিন্দুস্থানে পালিয়ে যেতে বাধ্য হয়ে হয়েছেন। হাসিনা পালিয়ে যাওয়ার আগে বিগত ১৫ বছরে ব্যাংক লুটের মাধ্যমে ২৯ লাখ ৩৫ কোটি টাকা বিদেশে পাচার করেছেন। যা দিয়ে ২৪ টি পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব।
তিনি বলেন, নির্বাচনে প্রতিদ্বন্ধিতাকারী একটি দল বেকার ভাতা প্রদান, ফ্যামিলি কার্ড বুঝেনা। জনগণের দল বিএনপি রাষ্ট্র পরিচালনায় উন্নয়নের ৩১ দফা জাতির সামনে উপস্থাপন করেছে। নির্বাচনের মাঠ গরম করা স্বাধীনতা, সার্বভৌমত্ব বিরোধী দলটির রাষ্ট্র পরিচালনায় কোন পরিকল্পনা নেই। তারা বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে পেছনের দরজা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার ব্যর্থ স্বপ্ন দেখছে। যা কখনো পূরণ হবার নয়।
তিনি আরও বলেন, দেশের পতাকা, স্বাধীনতার সার্বভৌমত্ব একমাত্র বিএনপির হাতেই সুরক্ষিত। তাই জনগণকে রাষ্ট্রের মালিকানা ফিরে পেতে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, বিএনপির নীতি আদর্শ, পরিকল্পনা আছে। অন্যদের তা নেই নেই। যে প্রতিশ্রুতি দেয় সে প্রতিশ্রুতির বাস্তবায়ন করে বিএনপি। এসময়, নিজ সংসদীয় আসনের জনসাধারণের প্রতি নানা উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, ক্ষমতায় গেলে শহিদেরা যে রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন, তেমন একটি সাম্য মানবিক মর্যাদার বাংলাদেশ গড়ে তুলবে বিএনপি।
খুটাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি ছৈয়দ আলমের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আকতার কামালের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, বিএনপি নেতা আলহাজ্ব মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, অধ্যক্ষ এমএ মনজুর, অধ্যক্ষ আবু তাহের চৌধুরী, ছাদেকুর রহমান প্রমূখ।
বাদ্য- বাজনার তালে তালে হাজার হাজার নারী পুরুষ পৃথক মিছিল নিয়ে ধানের শীষ প্রতীকের সমাবেশে যোগ দেন।
এর আগে আজ সোমবার দুপুরে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের চকরিয়ার দুর্গম বমুবিলছড়িতে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সালাহউদ্দিন আহমদ।
বমুবিলছড়ি ইউনিয়নের শহীদ আবদুল হামিদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ জনসভা ঘিরে মানুষের ঢল নামে। কড়া রোদ উপেক্ষা করে হাজারে নারী পুরুষ মাঠ ছাড়াও আশপাশের ভবনের ছাদেও অবস্থান নেন।
সমাবেশে সালাহউদ্দিন আহমেদ বলেন, যারা এখনো আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল, তাদের প্রতি অনুরোধ—আপনারা স্বাধীনতাপন্থী শক্তির সঙ্গে থাকুন। কারণ আওয়ামী লীগ কখনোই বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করেনি। তারা বাংলাদেশকে ভারতের করদ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল। অবশেষে গণঅভ্যুত্থানের মুখে তারা পালাতে বাধ্য হয়েছে এবং নিজেদের দেশ ভারতের দিল্লিতে আশ্রয় নিয়েছে।
সালাহউদ্দিন আহমেদ আশা প্রকাশ করে বলেন, যারা আগে আওয়ামী লীগ করতেন, তাদের ভুল নিশ্চয়ই এখন ভেঙেছে। তারা বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রে বিশ্বাস করবেন-এটাই প্রত্যাশা।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672