
বিলাইছড়ি প্রতিনিধি।
রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার ২নং কেংড়াছড়ি ইউনিয়নে ২৯৯নং আসনের মনোনীত প্রার্থী এ্যাডভোকেট দীপেন দেওয়ানের পক্ষে গত ২৫ জানুয়ারি ও আজ ২৬ জানুয়ারি টানা দুই দিনব্যাপী ব্যাপক নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ করা হয়েছে। অত্র ইউনিয়নের ঢেবাছড়ি, পিক্কাছড়ি, ইছাছড়ি, কেরনছড়ি, মেরণছড়া ও নাড়াইছড়ি এলাকায় এই নিবিড় জনসংযোগ কর্মসূচি পরিচালনা করা হয়। প্রচারণাকালে নেতা-কর্মীরা সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে প্রার্থীর উন্নয়ন পরিকল্পনা সংবলিত লিফলেট তুলে দেন এবং ঘরে ঘরে প্রার্থীর সালাম পৌঁছে দেন। স্থানীয় ভোটারদের স্বতঃস্ফূর্ত সাড়ায় এই দুই দিনে পুরো এলাকা নির্বাচনী আমেজে মুখরিত হয়ে ওঠে।
এই নির্বাচনী প্রচারণায় অগ্রণী ভূমিকা পালন করেন ২নং কেংড়াছড়ি ইউনিয়ন বিএনপি, যুবদল ও অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। লিফলেট বিতরণের পাশাপাশি বিভিন্ন স্থানে আয়োজিত পথসভায় বক্তারা বলেন, দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষের অধিকার আদায় এবং এলাকার দীর্ঘমেয়াদী শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে দীপেন দেওয়ানের নেতৃত্বের বিকল্প নেই। তৃণমূল পর্যায়ের এই জোরালো গণসংযোগ ও প্রচারণার মাধ্যমে নেতা-কর্মীরা আগামী নির্বাচনে তাদের মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672