
মোঃ মোজাফফার আহমেদ, বিলাইছড়ি প্রতিনিধিঃ
রাঙ্গামাটি পার্বত্য জেলার বিলাইছড়ি উপজেলার ২নং কেংড়াছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ কাসেম মেম্বারের (পিতা- মৃত শামসুল হক) বসতবাড়িতে আজ রাত আনুমানিক ১২:৪৫ মিনিটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরিবারের সদস্য মোসাঃ বিথীর ভাষ্যমতে, গভীর রাতে হঠাৎ মশারিতে আগুন দেখে তারা জেগে ওঠেন, তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা তাৎক্ষণিকভাবে বোঝা সম্ভব হয়নি। অন্যদিকে পরিবারের আরেক সদস্য মোসাঃ পারভীন জানান, ঘুম থেকে উঠে তিনি প্রথমে রান্নাঘরের চালের ওপর আগুন জ্বলতে দেখেন। মুহূর্তের মধ্যে আগুনের শিখা চারদিকে ছড়িয়ে পড়লে ঘরের ভেতরে থাকা নগদ টাকা ও মূল্যবান আসবাবপত্র বের করার কোনো সুযোগ মেলেনি। পরনের এক কাপড়ে কোলের শিশুদের নিয়ে কোনোমতে জীবন বাঁচিয়ে তারা ঘর থেকে বেরিয়ে আসেন এবং এই অগ্নিকাণ্ডে পরিবারটি বর্তমানে নিঃস্ব অবস্থায় রয়েছে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672