
নাজমুল আদনান টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ধলাপাড়া রেঞ্জের বটতলী বিটের অন্তর্গত সংগ্রামপুর মৌজায় বনের জমিতে অবৈধ দখল ও স্থাপনা নির্মাণ বন্ধে এক উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। টাঙ্গাইল বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশনা ও ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসারের সার্বিক সহযোগিতায় এই অভিযান চালানো হয়।
বন বিভাগ সূত্রে জানা গেছে, বনের জমি জবরদখল মুক্ত করতে এবং নতুন করে অবৈধ স্থাপনা নির্মাণ প্রতিরোধে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে স্থানীয় সংগ্রামপুর গ্রামের বাসিন্দা মোল্লার বসবাস করার ঘর এবং গরু রাখার ঘরটি ভেঙে গুঁড়িয়ে দেয় বন বিভাগ।
উচ্ছেদ হওয়া মোল্লা ও তার পরিবারের দাবি, তারা ওই জমিতে দীর্ঘ ৭০ বছর যাবৎ বসবাস করে আসছেন। হুট করে মাথা গোঁজার শেষ আশ্রয়টুকু হারিয়ে এখন দিশেহারা পুরো পরিবার। মোল্লা বলেন, "আমার বাপ-দাদার আমল থেকে আমরা এখানে আছি। এখন ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে খোলা আকাশের নিচে গাছের তলায় আশ্রয় নিতে হয়েছে।"
বসতঘরটি হারিয়ে কনকনে শীত ও খোলা আকাশের নিচে মোল্লার পরিবার এখন মানবেতর জীবনযাপন করছে। সহায়-সম্বলহীন পরিবারটির বর্তমান অবস্থা দেখে স্থানীয়দের মনেও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
মো: সাব্বির হোসেন রেঞ্জ কর্মকর্তা, ধলাপাড়া রেঞ্জ তিনি জানান, বনের জমি রক্ষায় আইন অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অবৈধ দখলদারদের উচ্ছেদে এমন অভিযান নিয়মিত পরিচালনার কথা জানিয়েছেন তারা।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672