
রাইসুল ইসলাম রিফাত, নকলা (শেরপুর) প্রতিনিধি:
শেরপুরের নকলা উপজেলায় চলতি রবি মৌসুমে মোট ১২ হাজার ৪২৫ হেক্টর জমিতে বোরো আবাদের জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে হাইব্রিড জাতের ৯ হাজার ৮১০ হেক্টর ও উফসী জাতের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৬১৫ হেক্টর জমি। এসব জমিতে চারা রোপনের জন্য মোট ৬৯৫ হেক্টর বীজতলা করা হয়েছে; এরমধ্যে হাইব্রিড জাতের বীজতলা ৫৪০ হেক্টর ও উফসী জাতের বীজতলা করা হয়েছে ১৪৫ হেক্টর জমিতে।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, উত্তরাঞ্চলের কৃষকরা এরইমধ্যে বোরো চারা রোপনের কাজে মাঠে নেমে পড়েছেন। ব্যক্তি উদ্যোগে চাষাবাদে মনোনিবেশ করেছেন কৃষকরা।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমের জন্য সরকারি ভাবে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার মোট ৩ হাজার ২০০ কৃষককে বীজ ও সার সহায়তা প্রদান করা হয়েছে। এরমধ্যে, ২ হাজার ৮০০ কৃষকের মাঝে হাইব্রিড জাতের বীজ এবং ৪০০ কৃষকের মাঝে উফসী জাতের বীজ ও সার বিতরণ করা হয়েছে। এসব সহায়তা পেয়ে প্রতি বছরের ন্যায় এবারও নির্দিষ্ট সময়ে কৃষকরা বোরো চাষাবাদের কাজে নেমেছেন। এছাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে কৃষি মাঠের খবরা খবর রাখাসহ কৃষকদের নিয়মিত পরামর্শ প্রদান করা হচ্ছে।
ভূরদী খন্দকার পাড়া কৃষিপণ্য উৎপাদক কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব ছাইদুল হকসহ অনেকে জানান, উত্তরাঞ্চলের কৃষকরা বোরো বীজ রোপনের কাজ শুরু করলেও দক্ষিণাঞ্চলে রোপন কাজ শুরু হবে আগামী সপ্তাহ থেকে। আবহাওয়া অনুকূল থাকলে যথাসময়ে বোরো বীজ রোপন কাজ শুরু হয়ে শেষও হবে উপযুক্ত সময়েই।
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সাগর চন্দ্র দে জানান, ১২ হাজার ৪২৫ হেক্টর জমিতে বোরো আবাদের জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর জন্য ৬৯৫ হেক্টর জমিতে বীজতলা করেছেন কৃষক। আবহাওয়া অনুকূলে থাকলে লক্ষ্যমাত্রা অর্জনের পাশাপাশি কৃষকরাও লাভবান হবেন বলে আশা ব্যক্ত করেন তিনি।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবদুল ওয়াহেদ খান জানান, রবি মৌসুমে লক্ষ্যমাত্রা অর্জনের জন্য নিয়মিত কাজের পাশাপাশি বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বৃহৎ এই মৌসুমে যেন সার, বীজ ও কীটনাশকের কৃত্তিম সংকট সৃষ্টি না হয় সেজন্য নিয়মিত বিভিন্ন বাজার ও কৃষিপণ্য বিক্রির দোকান তদারকি বৃদ্ধি করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে অনিয়ম দূর করতে ব্যবস্থা গ্রহন করা হয়েছে। ইতিমধ্যে বেশ কিছু দোকানীকে জরিমানা করার পাশাপাশি সতর্ক করা হয়েছে। বোরো মৌসুম শেষ না হওয়া পর্যন্ত প্রয়োজনে এই কার্যক্রম অব্যাহত রাখা হবে বলেও তিনি জানান। কোন প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলায় না পড়লে নকলা উপজেলায় উৎপাদিক বোরো ধান দিয়ে উপজেলার খাদ্য চাহিদা মিটিয়ে বরাবরের ন্যায় অন্যান্য জেলা ও উপজেলায় ধান ও চাল সরবরাহ করা সম্ভব হবে বলে মন্তব্য করেন এই কৃষি কর্মকর্তা।
কৃষি অফিসের সিটিজেন চার্টারের তথ্যানুযায়ী, নকলা উপজেলার ৩২ হাজার ৪৫টি কৃষি পরিবার ৭৬ হাজার ৯০০ একর আবাদী জমিতে কৃষি কাজ করেন। এরমধ্যে এক ফসলী জমি ২ হাজার ৭৫০ একর, দুই ফসলী জমি ২২ হাজার ৬০০ একর ও তিন ফসলী জমি রয়েছে ৯ হাজার ৬৫০ একর। তবে উপজেলায় নীট ফসলী জমি রয়েছে ৩৬ হাজার ২৫০ একর।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672