
মোঃ মোজাফফার আহমেদ, বিলাইছড়ি প্রতিনিধি।
আজ বুধবার (২৯ জানুয়ারি) সকাল ১১টায় রাঙামাটির বিলাইছড়ি জোনে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে স্থানীয় গণমাধ্যম প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিলাইছড়ি জোনের জোন কমান্ডার ৩২ বীর-এর অধিনায়ক লেঃ কর্নেল কাজী শাহীন কবির, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভার মূল লক্ষ্য ছিল এলাকার উন্নয়ন ও আইন-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী এবং সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৩২ বীর-এর উপ-অধিনায়ক মেজর এ কে এম রিয়াজুল আহসান, পিএসসি, কোয়ার্টার মাস্টার ক্যাপ্টেন মোঃ রিয়াসাত বিন ফেরদৌস এবং বিলাইছড়ি জোনের আরএমও ক্যাপ্টেন তাহজিদ তাসনিফ রিহাত। সভায় জোন কমান্ডার এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান।
আলোচনা সভা শেষে উপস্থিত সাংবাদিকদের হাতে জোন কমান্ডারের পক্ষ থেকে সৌজন্য উপহার ও সম্মাননা তুলে দেওয়া হয়। এসময় বিলাইছড়ি উপজেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারী সাংবাদিকরা বিলাইছড়ি জোনের এই উদ্যোগকে স্বাগত জানান এবং দুর্গম এলাকার জনকল্যাণে সেনাবাহিনীর মানবিক ও নিরাপত্তা কার্যক্রমের প্রশংসা করেন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672