
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর ও দুটি দোকানসহ মোট চারটি স্থাপনা পুড়ে ভস্মীভূত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) দুপুর আনুমানিক ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৈদ্যুতিক লাইনের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের স্থাপনায় ছড়িয়ে পড়ে। এতে তুলা ব্যবসায়ী মিলন সিকদারের রান্নাঘর, মেশিনঘর, গোডাউন ও বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়। পাশাপাশি আগুনে আরও একটি ঘর আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ অগ্নিকাণ্ডে মিলন সিকদারের প্রায় ৩০ লাখ টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে।
খবর পেয়ে স্থানীয়রা দ্রুত আগুন নেভানোর কাজে অংশ নেন। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672